'রইস' ছবির প্রচারে পুনে গিয়ে অচেনা এ তরুণীকেই সেলিব্রেটি বানিয়ে দিলেন শাহরুখ খান। পুনেতে শাহরুখ খান ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। শ্রীনগরের বাসিন্দা সাইমা হুসেন বর্তমানে পুনেতে থাকেন। তিনি ডিজাইনিং নিয়ে পড়ছেন। ২১ বছরের সাইমা সম্প্রতি জানতে পেরেছেন ইন্টারনেটে তিনি বিখ্যাত হয়ে গিয়েছেন। সাইমা জানান, শাহরুখের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলবেন, এমন কথা কল্পনাও করেননি কোনওদিন। ভিড় ঠেলে কোনোরকমে সামনে পৌঁছেছিলেন। আর এক ছবিতেই তিনি জিতে নিয়েছেন সবার মন।
0 comments:
Post a Comment