সদ্য মুক্তি পাওয়া 'কাবিল' ছবিতে দৃষ্টিহীন যুবকের চরিত্রে অভিনয়
করেছেন বলিউড তারকা হৃত্বিক রোশন। ছবিতে অভিনয় ভালো করার খাতিরে হৃত্বিককে
দৃষ্টিহীন মানুষের সঙ্গে মিশতে হয়েছিল। গত ১০ জানুয়ারি তেমনটাই করেছেন হৃতিক। ডাক্তার নটরাজনের সঙ্গে রোশন পরিবারের বহুদিনের সম্পর্ক। নটরাজন বলেন, 'কাবিল' মুক্তি পাওয়ার আগে এই খবরটি প্রকাশ্যে আসুক, চাননি ডুগ্গু (হৃতিকের ডাক নাম)। কিন্তু 'কাবিল' এ হৃতিকের অভিনয় যেভাবে দর্শকদের মন ছুঁয়েছে, এবার এই খবরটিও সকলকে অনুপ্রাণিত করুক।
নটরাজনের বিশ্বাস, হৃতিকের এই বিষয়টি অনেককেই অনুপ্রেরণা দেবে। এর আগে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রজনীকান্ত, হেমা মালিনি, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনাক্ষী সিনহা, মাধবনের মতো তারকারা নিজেদের চক্ষুদান করে দৃষ্টান্ত তৈরি করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বলিউডের হার্টথ্রব হৃতিক রোশনের নামও।
0 comments:
Post a Comment