সালমান
খানের জন্মদিন ২৭ ডিসেম্বর, ১৯৬৫ সালে তাঁর জন্ম। সেই মতো ২০১৬ সালে তাঁর
৫১তম জন্মদিন পালিত হয়। কিন্তু সম্প্রতি একটি ভোটার কার্ডের খবর প্রকাশ্যে
এসেছে, যেটি সালমান খানের প্রকৃত বয়স সম্পর্কে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।
হায়দরাবাদের
পুরানা শহর এলাকায় কিছু দিন আগে আয়োজন করা হয়েছিল পৌরভোটের। সেই ভোটে
ভোটকেন্দ্রে এক ব্যক্তি বিচিত্র ভোটার কার্ড নিয়ে ভোট দিতে হাজির হন। ভোটার
কার্ডে নামের জায়গায় লেখা সালমান খান এবং ছবির জায়গায় অভিনেতার ছবি। বাবার
নামও সালমানের বাবা সেলিম খানের নাম। সেই কার্ডেই দেখা যায়, সালমানের বয়স
লেখা রয়েছে ৬৪ বছর।
এই
কার্ড নিয়ে যিনি ভোট দিতে হাজির হয়েছিলেন, তিনি আদৌ অভিনেতা সালমান খান
নন। এমনকী তাঁর নামও সালমান নয়। তা হলে এমন অদ্ভুত একটি ভোটার কার্ড তাঁর
কাছে এল কী করে? এই বিষয়ে ভোটকর্মীরা ওই ব্যক্তিকে চেপে ধরতেই তিনি জানান,
তিনি দরিদ্র, এবং লেখাপড়া জানেন সামান্যই। তিনি ভোটার কার্ড পাওয়ার জন্য
নির্দিষ্ট জায়গায় নাম নথিভুক্ত করেছিলেন এবং ছবি তুলিয়েছিলেন।
কিছু
দিন পরে ভোটাধিকারিকরা এই কার্ডটিই তাঁর হাতে তুলে দেন। কার্ডে নিজের ছবি
দেখতে না পেয়ে সংশ্লিষ্ট কর্মীদের এই বিষয়ে প্রশ্ন করলে, তাঁরা নাকি বলেন,
এই কার্ড নিয়ে ভোট দিতে তাঁর কোনও অসুবিধা হবে না। তিনি কার্ডটি নিয়ে বাড়ি
চলে আসেন।
ওই
ব্যক্তির কথাবার্তা শুনে তাঁকে নিরপরাধ বলেই মনে হয়েছিল সংশ্লিষ্ট
ভোটকর্মীদের। তাঁরা তাঁকে ছেড়ে দেন। অবশ্য তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি।
ভোটার
কার্ড ইস্যু করার সময়েই কোনও গোলমাল হয়েছে বলে ধারণা করে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ। ভোটকর্মীরা বলছেন, কোনও ভাবে ভুলবশত সালমানের নাম, পিতৃপরিচয়
এবং ছবি ওই ব্যক্তির ভোটার কার্ডে চলে এসেছে।
গুঞ্জন
শোনা যাচ্ছে যে, কার্ডে প্রকাশ পাওয়া তথ্যগুলি অভিনেতা সালমান খান
সংক্রান্তই। ভক্তদের কাছে নিজের প্রকৃত বয়স গোপন করলেও, নির্বাচন কমিশনকে
ঠিক তথ্যই দিয়েছিলেন অভিনেতা। সেই তথ্যই কোনও ভাবে অন্য এক ভোটারের
পরিচয়পত্রে ছাপা হয়ে গিয়েছে, এমন দাবিও করছেন কেউ কেউ। এবেলা।

0 comments:
Post a Comment